
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাসের সভাপতি রাশেদুল হাসান মিন্টু’র সভাপতিত্বে চেম্বার ভবনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগানসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।
মতবিনিময় সভায়বক্তারা বলেন , ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল, এসবের দাম কি কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলেও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।