
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে সারা দেশে নারী ও শিশু শ্লীলতাহানি,হয়রানির রিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির পলাশ উপজেলা শাখার উদ্যোগে পলাশ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাগুড়ায় আছিয়া ধর্ষণ কান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির পলাশ উপজেলার সংগঠক সাইদুল ইসলাম রাকিব, সংগঠকের সদস্য মো: ফয়সাল মিয়া,বিপ্লব শেখ,মাসুদ ভুইয়া,রায়হান মিয়া, আল আমীন রহমান ও মো: ফারদিন হাসান দিপ্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।