
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চুরি, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মুসা কলিমুল্লাহ, থানা অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক, বিজিবি ক্যাম্প নায়েক সুবেদার মোজ্জাম্মেল, ধর্মগড় ক্যাম্প নায়েক সুবেদার মমিন, উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও আতিকুর রহমান বকুল,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ শাওন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, গ্রাম্য কো-অডিনেটর রশিদা আকতার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।