
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টায কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান। কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা আব্দুল হামিদ, মাষ্টার সাইফুল্যাহ হায়দার, মোঃ আবু সাঈদ,, মুহাঃ মিজানুর রহমান, মাষ্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানব সমাজে শান্তি -শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসন ও ন্যায়বিচারের কোন বিকল্প নেই।সু বিচার সকল নাগরিকের অধিকার, এবং ন্যায়বিচার আল্লাহর হুকুম এটি ফরজ ইবাদাত আল কোরআনের আইন ছাড়া ন্যায়বিচার অসম্ভব। ইফতার মাহফিলে জামায়াতের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, উলামায়ে কেরাম,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।