
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের রামভদ্রা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী সরকারি হাইস্কুল এন্ড কলেজ মাঠে গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান। এতে ক বিভাগ এবং খ বিভাগের সেরা ৬ জনকেসহ সেরা ২৬ জনকে মোট ১লক্ষ টাকার নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম নদভী।বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দিন মুন্সি,মাওলানা শাহ বাহাউদ্দিন আশরাফ (নকশবন্দী),মাওলানা জিয়াউর রহমান সা'দি,মাওলানা আমজাদ শাহ জুনায়েদ,মাওলানা আবুল বাশার,মো.মামুন খন্দকার,মিজানুর রহমান মিজান,তুহিন আহমেদ,মো.লিল মিয়া,বশির সরকার,সাত্তার ব্যাপারী, তোফাজ্জল হোসেন,মো. রাসু মিয়া, ফজলুল হক মাস্টার, ইমতিয়াজ প্রধান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল হক শা( কেশবপুরি),পরিচালনা করেন মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী এবং হাফেজ মাওলানা রেদোয়ান হোসাইন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন তারেক রহমান বাবু, নূর মোহাম্মদ,লিটন আহমেদ,রিপন হোসেন, আলামিন খান, ইয়াকুব আলী ইফাত,ইউসুফ খন্দকার,মো.শফিকুল ইসলামসহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।