
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে বৈষম্যমূলক খাদ্যশস্য বরাদ্দের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
পার্বত্য চট্টগ্রামে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রকল্পে খাদ্য-শস্য অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যমূলক বন্টনের হয়েছে দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে মার্চ রবিবার সকালে খাগড়াছড়িতে বসবাসরত মারমা-ত্রিপরা জনগোষ্ঠীর সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি কমল বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, ত্রিপুরা কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি কিনারাম ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ভিক্তর ত্রিপুরা, মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বিক্ষোভ মারমা সমাজে প্রতিনিধি ক্যজরী মারমা, মারমা যুব ঐক্য পরিষদে জেলা কমিটি সভাপতি ইন্জিনিয়ার ক্যরী মগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, অন্তবর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ২৫ মার্চ ২০২৫ তারিখে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দের অনিয়ম ও ২৭ মার্চ ২০২৫ তারিখে বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্য-শস্যের বন্টনে বৈষম্য করা হয়েছে বলে দাবি করেন।
মানববন্ধনে বৈষম্যমূলক বন্টনের জন্য প্রতিবাদ জানানো হয় এবং আগামী ৫ এপ্রিল এর মধ্যে খাদ্য-শস্যের সুষম বন্টন করা না হলে আসন্ন বৈসাবি উৎসব বর্জন এবং বরাদ্দ বৈষম্য দূর না হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।