
নিজস্ব প্রতিবেদক : গানপ্রেমী শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী মোমতারীন মেরী। সম্প্রতি প্রকাশিত তাঁর প্রথম মৌলিক গান ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথা, সুর ও তাঁর প্রাণবন্ত কণ্ঠ—সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে অসংখ্য সংগীতপ্রেমীর পছন্দের তালিকায়।
মোমতারীন মেরীর জন্ম ও বেড়ে ওঠা বগুড়ায়। সেখান থেকেই তিনি ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আকর্ষণ থাকলেও পেশাদার সংগীতজীবনের যাত্রা শুরু করেন ২০১২ সালে। বিভিন্ন স্থানীয় অনুষ্ঠান ও স্টেজে নিয়মিত গান গাওয়া শুরু করেন তিনি।
২০২০ সাল থেকে তিনি ঢাকায় স্থায়ীভাবে অবস্থান করছেন এবং নিয়মিত স্টেজ শো-তে পারফর্ম করে আসছেন। ঢাকার মঞ্চে তাঁর অনন্য পরিবেশনা শ্রোতাদের নজর কাড়ে এবং ধীরে ধীরে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে সংগীত মহলে।
প্রথমদিকে পরিবারের পক্ষ থেকে কিছুটা দ্বিধা থাকলেও বর্তমানে পরিবার তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। পরিবার থেকে পাওয়া সমর্থন ও ভালোবাসা তাঁকে আত্মবিশ্বাসী করেছে এবং নতুন গান তৈরিতে আগ্রহ জাগিয়েছে।
প্রথম মৌলিক গানটির সাফল্য মোমতারীন মেরীর সংগীতজীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বলেন, "শ্রোতারা যেভাবে আমার গানকে গ্রহণ করেছেন, তাতে আমি আপ্লুত। সামনে আরও কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি। চাই আমার গান শুনে মানুষ অনুভব করুক, ভালোবাসুক।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।