
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী এলুয়াড়ী ইউনিয়নের মালিপাড়া গ্রামের ইদ্রিস আলীর প্রতিবন্ধী শিশু কন্যাকে গত ২২ মার্চ পাশের বাড়ীর ওপেন চন্দ্র এর পুত্র পরিতষ চন্দ্র (৪২) জোরপুর্বক ধর্ষন করে।
এ বিষয়ে শিশুটির পিতা বাদি হয়ে ঘটনার দিন ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দেয়। মামলার প্রেক্ষিতে আজ (১২ এপ্রিল) শনিবার দুপুর ১২টায় দিনাজপুর র্যাব-১৩ অভিযান চালিয়ে আসামী পরিতষ গ্রেফতার করে।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিবুল ইসলাম জানান, আসামী পরিতষ চন্দ্র পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকা থেকে র্যাব-১৩ তাকে আটক করে। ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে পূর্বেই মামলা দেওয়া আছে সেই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।