
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভারতীয় এক লক্ষ রুপিসহ হোসেন আলী (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (১২ এপ্রিল) দুপুর আড়াই টায় নেকমরদ সরকারি কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়। হোসেন পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে হোসেন আলীকে আটক করেন। এসময় তার কাছে এক লক্ষ ভারতীয় রুপি পাওয়া গেছে। পরে তাকে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক আরো জানান,আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।