
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। শহিদুল পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া)গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
থানা সূত্র জানায়, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে এসআই রনি, এএসআই মাহবুব, এএসআই নয়ন, এএসআই মাজেদুল ও সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় থেকে মাদক কারবারি শহিদুল হককে হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় তার কাছে নিষিদ্ধ ৭৮০ পিস মাদক (টাপেন্টাডল) ট্যাবলেট পাওয়া যায়।
ওসি আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদককারবারি শহিদুলকে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।