
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের আশিক নগর এলাকায় রবিবার সকালে পুকুর থেকে একটি দামী প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরের মধ্যে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা আশিক নগর এলাকার একটি পুকুরে গাড়িটি দেখতে পেয়ে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আশার প্রক্রিয়াধীন রয়েছে। গাড়িটির মালিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। পুলিশ বলেছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটির মালিক এখনো শনাক্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।