
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সকালে উপজেলার মৌটুপী সিকদার রোড সংলগ্ন বালু'র মাঠের সমাবেশে বক্তব্য দেন, ওয়ার্ড় বিএনপি নেতা লিলু মিয়া প্রধান, ওয়াছেক মিয়া, মো. ফারুক মিয়া,মো.জসিমউদদীন, মোশাররফ প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর মোশাররফ হোসেন, ইউনুস প্রধান,সোহেল,শফিক গত ১১ এপ্রিল শুক্রবার বিকেলে মজিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টুর বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণীদিত মানহানিকর,মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক বক্তব্য দেন। তারা যদি দলের লোক হতো তাহলে এধরণের বক্তব্য দিতে পারতো না।তারা স্বৈরাচারের দোসর বলেই আহবায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।