
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : বর্ণিল আয়োজনে বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকার ধামরাইয়ে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
দিনটি উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে অংশ নেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও মো. মামনুন আহমেদ অনীক ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. মনিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও ধামরাই উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা অফিসার এস এম হাসান, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সাংবাদিক রাজিউল হাসান পলাশ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সভাপতি নাহিদ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আদনান আহমেদ হাসানসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মী, একুশে টেলিভিশনের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ও দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইটিভির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একুশে টেলিভিশন ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠার সময় থেকে তারা যে বস্তুনিষ্ঠতা ও ভালো সাংবাদিকতা করেছে, ভবিষ্যতেও সেটি অব্যাহত রাখবে এটাই প্রত্যাশা রাখি।
ইউএনও মামনুন আহমেদ অনীক বলেন, একুশে টেলিভিশন প্রতিষ্ঠাকালীন সময় থেকে নির্ভীক সাংবাদিকতা করেছে। এজন্য প্রতিষ্ঠানের প্রধানকে ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে এরপরও একুশে টেলিভিশন ঘুরে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশে ইটিভি আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এদিকে কেক কাটার পরে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।২০০০ সালের ১৪ এপ্রিল, বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।