
নিজস্ব প্রতিনিধি, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শত টাকা মূল্যের বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার ১৫ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোলের আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।