
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ২৩ এপ্রিল'২০২৫ বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম,দায়িত্বে অবহেলা এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দিনাজপুর দুদক সমন্বিত কার্যালয়।
এসময় অভিযানের দলনেতা দুদক সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, কর্মরত কর্মচারীদের বিভিন্ন অনিয়মের সত্যতা এবং দুর্নীতির প্রমাণ মিলেছে।
এছাড়া ২০২২-২০২৩ ইং এবং ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে নিম্নমানের যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ সহ প্রতিদিনের আয়ের টাকার আংশিক সরকারি রাজস্ব কোষাগারে জমা দিয়ে পুরোটাই আত্মসাতের অভিযোগে হিসাব রক্ষক আব্দুল মাওলা, ল্যাব এসিস্ট্যান্ট আল আমিন ও মহিবুল আরেফিন, মেডিক্যাল টেকনোলোজিষ্ট রেডিওগ্রাফি (এক্স-রে অপারেটর) মনোরঞ্জন দেবশর্মা ও শাহনেওয়াজ আকতারের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হবে।
একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের অপরিছন্ন পরিবেশে নিম্নমানের এবং কম পরিমাণ খাদ্য সরবরাহ করায় ঠিকাদার সৈয়দ শরিফুল হোসেনের কার্যাদেশ বাতিল করার সুপারিশ সহ যাবতীয় অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।