
সোনারগাও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিষ্ঠিত “সোনারগাঁও বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি” বরাবরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে, “মক ট্রায়াল ২০২৫”।
এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তবিক আদালতের আদলে আদালত প্রক্রিয়া শিখতে পারবে। প্রোগ্রামের সদস্য সচিব হিসেবে থাকবেন, আইন বিভাগের লেকচারার মোঃ সাগর হোসেন, যিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির মডারেটর।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান বলেছেন, “আইন বিভাগ বরাবরের মতোই, কো-কারিকুলার কার্যক্রমে সদা উদ্যোগী।”
প্রোগ্রাম বিষয়ে মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ বলেছেন, “আমি আইন বিভাগের এমন কো-কারিকুলার কার্যক্রমে অত্যন্ত আশাবাদী”।
আইন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান শারমীন জাহান রুনা প্রোগ্রাম বিষয়ে সকল দিক নির্দেশনা প্রদান করছেন। আইন বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ড. তারিক ইকবাল সকল ধরনের অনুপ্রেরণা এবং প্রোগ্রাম সফল করতে সকল ধরনের সহায়তা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।