মোঃ শফিকুল ইসলাম গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আরিফ ফিলিং স্টেশন নিয়ে উত্তপ্ত মালিকানা বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, যৌথ মালিকানা থাকা সত্ত্বেও ক্ষমতার প্রভাবে স্টেশনটি দখল করে পরিচালনা করছেন হারুন বেপারীর মেয়ে পপি, সাবেক ছাত্রদল নেতা সজিব মাঝী।
মূল মালিক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাঝী ও তার ছেলে মানিক মাঝী অভিযোগ করেন, নিজ জমিতে গড়ে ওঠা ফিলিং স্টেশনে এখন তারা প্রবেশাধিকার পাচ্ছেন না। ফরহাদ হোসেনের কাছ থেকে অংশ কিনে ও ব্যবসায় ৪০ লাখ টাকা বিনিয়োগ করার পরও তারা বঞ্চিত।
স্থানীয় বাসিন্দা আঃ গণি জানান, টাকার লেনদেন তার সামনে হয়েছে। অভিযুক্ত ম্যানেজার সজিব মাঝী টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, তা শিগগির ফেরত দেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মোঃ ইউনুচ মিয়া জানান, এটি দেওয়ানী বিষয় এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা এখন প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।