
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : দীর্ঘদিন ধরে ধামরাই বাজার প্রধান রাস্তাটি খারাপ ছিল। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যেত, এ নিয়ে বাজার ব্যবসায়ী ও স্থানীয় মানুষের অভিযোগের শেষ ছিল না।
সব কিছুর অবসান ঘটিয়ে গতকাল রাস্তার কংক্রিট ঢালাই কার্যক্রম শুরু হয়েছে, রাস্তার কাজ পরিদর্শন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসারও পৌর প্রশাসক মামুনুন আহমেদ অনিক ।
এ বিষয়ে ধামরাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর আকিব আলি বলেন,‘দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ ছিল, বৃষ্টি হলেই এই রাস্তাটিতে পানি জমে থাকতো সাধারণ মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হতো। তেমনি আমাদের ধামরাই বাজার দোকান ব্যবসায়ীদের অনেক সমস্যা হতো। বৃষ্টি হলেই বাজারে চলাচল অনুপযোগী হয়ে পড়তো। এখন আমরা বাজার ব্যবসায়ীগণ বেশ খুশি কংক্রিট ঢালাই কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই বাজার বিশিষ্ট ব্যবসায়ী মীর কবির আলী ও বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী গন সহ ধামরাই পৌরসভার ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।