
মোঃ শাহিন হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারনে খুলনা - বেনাপোল গামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
রবিবার (১১ মে) দুপুর ৪টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা মারে।
এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে রেফার্ড করে ও ড্রাইভার মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে ও বেত্রাবতী এক্সপ্রেস চাইনচুত না হলেও ইন্জিন বিকল হয়ে যায়। স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেত্রাবতী এক্সপ্রেস বিকেল ৫.৩০টায় খুলনায় উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ইন্জিন বিকল হওয়ায় ২ ঘন্টা সময় বিলম্ব হতে পারে এবং এই মূহুর্তে ট্রেনের ইন্জিনের কাজ চলমান রয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।