1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি বন্ধ করা গেলে দেশেই উন্নয়নের জোয়ার বইবে: কেএম বিল্লাল হোসাইন গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন দু’চোখে অশ্রুজল পাশে শারীরিক প্রতিবন্ধী হিরন পাশে দাঁড়ালেন মদন বাংলাদেশ প্রেসক্লাব কয়রা-পাইকগাছাবাসীর অধিকার আদায়ে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করুন : মাওলানা মাওলানা আবুল কালাম আজাদ দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে আনোয়ারায় এনসিপির নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠিত কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন হ্যাঁ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব শফিকুল আলম দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বপনের নির্বাচনী যাত্রা শুরু

সাভারে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
সাভারে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মিলিটারি ফার্ম এলাকার একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন সংলগ্ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা গ্রামের মৃত নওজেশ আলীর ছেলে আব্দুল খালেক (৭৫)। অপর মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মিলিটারি ফার্মের একটি পুকুরে মরদেহ ভাসছে। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। একই দিনে মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনা দুটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে। এ ছাড়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD