প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৭:০২ পি.এম
নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মারুফা আক্তার (২৭) নামের এক নার্সের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নিজ স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌরসদরের বাড়িভাদেরা রোডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটেছে।
মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স কর্মরত আছেন।
নার্স মারুফ আক্তারকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করেছে মদন থানা পুলিশ।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম এর বাড়ি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলায়। নার্স মারুফা আক্তার নেত্রকোনা জেলার মদনপুর এলাকার বাসিন্দা। ১০ বছর আগে প্রেমের সম্পর্ক জড়িয়ে একে অপরকে বিয়ে করেছেন বলে জানা গেছে।
গত ৬ মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন মারুফা। যোগদানের পর থেকেই পৌরসদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছেন। ৭ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে ওই দম্পতির।
বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর কলহের জেরে আরিফুল ইসলাম তার স্ত্রী মারুফা আক্তার কে ধারালো অস্ত্রের হাত ও পায়ের রগ কেটে দেন।
অভিযুক্ত স্বামী আরিফুল ইসলাম বলেন , কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত তাকে আমি লেখাপড়া করিয়েছি। কিন্তু দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। আমার স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে তাকে আঘাত করেছি আমি।
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান জানান, আহত নার্স মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার স্বামী আরিফুলকে মদন থানা পুলিশ আটক করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, খবর পেয়ে আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।