1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি, আমদানি-রপ্তানি পণ্য খালাস বন্ধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার (১৪ই মে) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেছে তারা।

গত মঙ্গলবার (১৩ই মে) ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’র ব্যানারে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনদিনের কলমবিরতির ঘোষণা দেন তারা। দাবি আদায় না হলে ১৭ই মে থেকে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।

কলম বিরতির কারণে স্থবির হয়ে পড়েছে বেনাপোল স্হল বন্দরের কার্যক্রম। আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় বেনাপোল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে পণ্য আটকে থাকায় বিপাকে পড়েছেন আমদানিকারগন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোঃ. রাজন হোসেন বলেন, আমরা কলম বিরতি শুরু করেছি। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি আরো চলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD