1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

নেত্রকোনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানিক মিয়া এবং গিয়াস উদ্দিনের দুই গ্রুপের সংঘর্ষে লাহুত মিয়া ( ৩৫) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত লাহুত মিয়া উপজেলা মদন সদর ইউনিয়নের বারবুড়ি গ্রামের মৃত হাসিম উদ্দিন এর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোজ শনিবার ১০ মে, ফজলু মিয়ার ছেলে তামিম (১৭) এর সাথে একই গ্রামের জামালের ছেলে (জুবাইদ ২০) এর ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে হাত হাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বারবুড়ি গ্রামে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে এতে কৃষক লাহুত মিয়া বল্লমের আঘাতে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে ডাক্তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ মে, বেলা ১টার সময় কৃষক লাহুত মিয়া মারা যায়।

এ ঘটনায় নিহত লাহুত বড় ভাই বাহেছ মিয়া (৪০) বলেন, আমার ছোট ভাই লাহুত মিয়াকে পরিকল্পিতভাবে মানিকের লোকজন খুন করেছে। জামালের ছেলে জুবাইদ , মানিক মিয়া সহ কয়েকজন মিলে এলোপাথাড়ি বল্লম দিয়ে ঘা শুরু করে এতে একটি বল্লমের আঘাত লাগে আমার ভাইয়ের পেটের নিচে গিয়ে লাগে। এই আঘাতেই আমার ভাই ময়মনসিংহ হাসপাতালে নিহত হয়েছে।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, দু’পক্ষের ফুটবল খেলার মারামারি ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাহুত মিয়ার নামের একজন কৃষক নিহতের খবর পেয়েছি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD