
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানিক মিয়া এবং গিয়াস উদ্দিনের দুই গ্রুপের সংঘর্ষে লাহুত মিয়া ( ৩৫) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত লাহুত মিয়া উপজেলা মদন সদর ইউনিয়নের বারবুড়ি গ্রামের মৃত হাসিম উদ্দিন এর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোজ শনিবার ১০ মে, ফজলু মিয়ার ছেলে তামিম (১৭) এর সাথে একই গ্রামের জামালের ছেলে (জুবাইদ ২০) এর ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে হাত হাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বারবুড়ি গ্রামে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে এতে কৃষক লাহুত মিয়া বল্লমের আঘাতে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে ডাক্তার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ মে, বেলা ১টার সময় কৃষক লাহুত মিয়া মারা যায়।
এ ঘটনায় নিহত লাহুত বড় ভাই বাহেছ মিয়া (৪০) বলেন, আমার ছোট ভাই লাহুত মিয়াকে পরিকল্পিতভাবে মানিকের লোকজন খুন করেছে। জামালের ছেলে জুবাইদ , মানিক মিয়া সহ কয়েকজন মিলে এলোপাথাড়ি বল্লম দিয়ে ঘা শুরু করে এতে একটি বল্লমের আঘাত লাগে আমার ভাইয়ের পেটের নিচে গিয়ে লাগে। এই আঘাতেই আমার ভাই ময়মনসিংহ হাসপাতালে নিহত হয়েছে।
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, দু'পক্ষের ফুটবল খেলার মারামারি ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাহুত মিয়ার নামের একজন কৃষক নিহতের খবর পেয়েছি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।