1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪মে) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের ৪ বাংলাদেশি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই ৪ জনকে আটকানোর চেষ্টা করে। পরে ৩ জন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ১ জনকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তির নাম মো. আজিজুর। তিনি রানীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD