
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৪মে) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের ৪ বাংলাদেশি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই ৪ জনকে আটকানোর চেষ্টা করে। পরে ৩ জন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ১ জনকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তির নাম মো. আজিজুর। তিনি রানীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।