1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন দু’চোখে অশ্রুজল পাশে শারীরিক প্রতিবন্ধী হিরন পাশে দাঁড়ালেন মদন বাংলাদেশ প্রেসক্লাব কয়রা-পাইকগাছাবাসীর অধিকার আদায়ে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করুন : মাওলানা মাওলানা আবুল কালাম আজাদ দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে আনোয়ারায় এনসিপির নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠিত কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা উদযাপন হ্যাঁ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব শফিকুল আলম দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বপনের নির্বাচনী যাত্রা শুরু ধর্ম সম্পর্কে কেউ যেন ভুল তালিম না দেয় : জহির উদ্দিন স্বপন

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত, ২ ছাগলের মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই (রাণীদিঘি) এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলার কারণে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (১৬)নামে এক কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসা জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ওই এলাকার হোসেন আলীর দুটি ছাগল বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরদিন শনিবার ১৭ মে সকালে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হলে, ট্রান্সফরমারের ইনসুলেটর ভেঙে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পিলারের নিচে থাকা দুটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারিরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমার ঠিক করে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও বিদ্যুতায়িত হয়ে শামীম নামে এক কিশোর গুরুতর আহত হয়ে পড়ে।আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ওই গ্রামের হোসেন আলী, হাসান আলী, মোবারক ও আনোয়ার হোসেনের বাড়িতেও বিদ্যুতের আগুনে বিভিন্ন আসবাপত্র পুড়ে যায়। আহত শামীমের বাবা মোবারক আলী বলেন, আমি বাড়িতে ছিলাম, বাহিরে ট্রান্সফরমারের শব্দ ও চেঁচামেচির শব্দ শুনে বাইরে এসে দেখি আমার ছেলের মুখমণ্ডল পুড়ে রক্ত পড়ছে এবং হাতপা শক্ত হয়ে গেছে। তাকে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাগান শ্রমিক ও প্রত্যক্ষদর্শি আবুল বাসার ও আলমগীর বলেন,পল্লী বিদ্যুতের দুজন টেকনিশিয়ান এখানে এসে পিলারের উপর উঠে দেখে ইনসুলেটর ভেঙে গেছে। টেকনিশিয়ান সেটি পাল্টানোর কথা বললেও না পাল্টিয়ে সেটিই ঠিক করে দেন। জোড়াতালি দিয়ে ইনসুলেটর মেরামত করে বিদ্যুৎ সংযোগ দিলে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শামীম দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এনামুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি এখনও ঘটনাস্থলে যাইনি। যারা গেছিল তাদের কাছে শুনে এ বিষয়ে বলতে পারবো। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD