1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

যশোরের সাবেক মেয়রের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, যশোর : সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১শে মে) যশোর সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীন কে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিন জনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে।

এই পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর পরই পৌর মেয়র ও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেন্টু চাকলাদার সপরিবারে দেশের বাইরে চলে যান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD