1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

যশোরের সীমান্তে বিজিবি কঠোর অভিযানে দুই কোটি টাকার অবৈধ চোরাচালানী পণ্য আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধ : যশোরের সীমান্তে বিজিবি কঠোর অভিযান চালিয়ে দুই কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা মূল্যের বিপুল পরিমান কসমেটিক্স সামগ্রী, মাদকদ্রব্য, ঔষধ এবং চকলেট আটক করেছে বিজিবি।

সোমবার (১৯ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, সিএনজি, বিভিন্ন প্রকার ঔষধ, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (দুই কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত পঁচিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য যশোর ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD