1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরের পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকের নামে ‘ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়রানি ও উদ্দেশ্যমূলক দাবি করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। গতকাল২০মে মঙ্গলবার দুপুরের সময় পূজা উদযাপন পরিষদ যশোরের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উলেখ করা হয়েছে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি প্রশাসন এবং রাজনৈতিক দলসমূহের সাথে পূজা উদযাপন পরিষদের দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টার অংশ হিসেবে এ মামলা করা হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সনাতনী জনগোষ্ঠীর কেউ আক্রান্ত হলে প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে জানানোই সংগঠনের সাংগঠনিক কাজ। এটাকে রাজনৈতিক রূপদান করা দুর্ভাগ্যজনক। ৫ই আগস্টে রাজনৈতিক পেক্ষা পট পরিবর্তনের আগেও আমরা একই কাজ করে গেছি সাহসিকতার সাথে।’

স্মারকলিপিতে বিনয়কৃষ্ণ মল্লিকের দায়েরকৃত মামলাটি উদ্দেশ্যমূলক এবং মিথ্যা হিসাবে গ্রহণ করে সনাতনী জনগোষ্ঠীর পূজা উদযাপন পরিষদের সকল শাখাকে দেশ উন্নয়নের কাজে উদ্বুদ্ধ করা এবং মুষ্টিমেয় মামলাবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যশোরের পূজা উদযাপন পরিষদ সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, অধ্যাপক দেবাশীষ রাহা, আইন বিষয় সম্পাদক চিরন্তন মল্লিক, যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল ঘোষসহ জেলা, উপজেলা, পৌর শাখার দুই শতাধিক নেতাকর্মী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD