প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১০:২২ পি.এম
ধামরাইয়ে অবৈধ ০৫ ইটভাটাকে ৩০ লক্ষ টাকা জরিমানা

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
অভিযান এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস, আইএনসি১ ব্রিকসকে ৬ লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এসকল ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের ৫ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোছাঃ জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব এস, এম, মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।