
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান।
আটককৃতরা হলেন— আব্দুর রাজ্জাক (২১), মো. রাজু (১৯), মো. সিয়াম (১৯), নয়ন বর্মন (২০), সিয়াম (১৮), মো. রিফাত (১৯) ও জাহিদ হাসান (১৯)। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।