প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১২:০৯ এ.এম
কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২নং চাপাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য জুবায়ের পালোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আওয়ামী লীগের আমলে কালিয়াকৈর থানার সাবেক ওসি মনোয়ার হোসেন জুবায়ের পালোয়ানের পিতা নুরুল ইসলাম কে ডেকে নিয়ে বলেন, আপনার ছেলেকে আর বাঁচিয়ে রাখতে পারব না উপরের নির্দেশ । সে একজন শীর্ষ সন্ত্রাসী। তখন জুবায়ের পালোয়ান ও তার পিতা নুরুল ইসলাম সাবেক ওসি মনোয়ার হোসেন এর হাত পা ধরে কান্নাকাটি করে। বাঁচার জন্য একটা শেষ সুযোগ চাই। ওসি মনোয়ার বলেন, ভালো হওয়ার জন্য একটা সুযোগ আমি দিতে পারি। ভালো হয়ে এলাকায় মানুষের সাথে ভালো ব্যবহার করে মেম্বারি নির্বাচন করে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে হবে। তখন থেকে এলাকায় এসে মানুষের দ্বারে দ্বার বাঁচার জন্য ভোট ভিক্ষা চাই। আমি ভালো হয়ে যাব আর খারাপ কাজ করবো না। আমি সব সময় আপনাদের সেবা করব। জুবায়ের পালোয়ানের কান্নাকাটি শুনে এলাকাবাসী বাঁচার জন্য ভোট দিয়ে মেম্বার বানান।
মেম্বার হয়ে জুবায়ের পালোয়ান এক দুই বৎসর ভালোই ছিল। চাপাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু ও তার ভাই রাসেল কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর সাথে মিশে ভয়ংকর রূপ ধারণ করে জোবায়ের পালোয়ান।
৫ই আগস্ট পর আওয়ামী লীগে সরকারের পতন হলে, জুবায়ের পালোয়ান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বনের মধ্যে ঢুকে যায়। বড় গোবিন্দপুর সাব বিটের অধীনে শতাধিক বনের প্লট হইতে অস্ত্র ভয় দেখিয়ে দিন দুপুরে এক কোটি টাকা বনের গাছ লুট করে দিয়ে যায়। সাবেক বোয়ালি বিট কর্মকর্তা ইউনুস বনের গাছ কাটতে বাধা দিতে গেলে অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে। বিট কর্মকর্তা ইউনুস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তাদের জানালে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন বিভাগ মেম্বার জুবায়ের পালানোর নামে ৭ টা মামলা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের পালোয়ানের বিরুদ্ধে বন মামলা, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।এর আগেও বিদেশি পিস্তলসহ হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে গ্রেপ্তার হয়েছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।