প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১০:০৩ পি.এম
সাংবাদিক – সাহিত্যিক মোস্তফা কামাল মাহ্দী’র জন্মদিন আজ

পরেশ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টার: বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, গবেষক মোস্তফা কামাল মাহ্দী'র জন্মদিন আজ ২ মে। মোস্তফা কামাল মাহ্দী জাতীয় পত্রিকা দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টার ও দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুর রব আকন বুখইতলা হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং মাতা মরহুমা শাহীনা বেগম ছিলেন একজন সুগৃহিনী। চার ভাইয়ের মধ্যে মোস্তফা কামাল মাহ্দী দ্বিতীয় সন্তান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স - মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি বাংলায় মাস্টার্স, ইসলামিক স্টাডিজে মাস্টার্স, রাস্ট্র বিজ্ঞানে মাস্টার্স, কামিল - তাফসীর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং সাংবাদিকতার উপরে জুনিয়র ডিপ্লোমা ইন জার্নালিজম সম্পন্ন করেছেন। নব্বই দশকে বিনোদনের সেরা সাপ্তাহিক ছায়াছন্দ ম্যাগাজিনের মাধ্যমে লেখালেখি শুরু করেন।
কাজ করেছেন মঠবাড়ীয়া সমাচার(সংবাদদাতা) , সাপ্তাহিক খোরাক (বিশেষ প্রতিনিধি) , সাপ্তাহিক আলোচনা, দৈনিক আলোচনা (সাহিত্য সম্পাদক) , সাপ্তাহিক সোনার বাংলা (জেলা সংবাদদাতা,) , দৈনিক সংগ্রাম ও দৈনিক নয়া দিগন্ত (সংবাদদাতা) পত্রিকায়। নির্বাহী সম্পাদক হিসেবে সাপ্তাহিক আর্থিক খবর, মাসিক স্কুল বিচিত্রা, শিল্প সাহিত্যেরকাগজ বুনন, সম্পাদক হিসেবে সমসাময়িক ম্যাগাজিন আয়নায়, সাপ্তাহিক দেশকন্ঠ পত্রিকায়। লেখালেখি করেছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায়, ম্যাগাজিন এবং লিটন ম্যাগে। সাহিত্য সাধনা, সংবাদিকতা, সম্পাদনার পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার, হাইস্কুলের প্রধান শিক্ষক, স্কুল এন্ড কলেজের সিনিয়র ইংরেজী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পেয়েছেন দক্ষিণ বাংলা সাহিত্য পদক, মাদারীপুর মিডিয়া সেন্টার পদক, ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সম্মাননা পদক, তর্কবাগীশ সাহিত্য পদক, আল্লামা ইকবাল আন্তর্জাতিক পদক, ওয়ল্ড ওয়াইড রইটারস এসোসিয়েশন পদক, ডিএ তায়েব ফ্যান ক্লাব পদক।
তিনি ২০১৯ সালে মঠবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন এবং ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ছিলেন।
তিনি সম্পাদনা করেছেন কাব্য গ্রন্থ " দিন বদলের পালা (২০০৬), কাব্য জোছনা (২০১৮) এবং অপ্রকাশিত রয়েছে এক ডজনেরও বেশি গ্রন্থ। ২০১৮ সালে আযানের টানে শিরোনামে একটি নাশিদ এবং মায়ের জন্য গান নামে দুটি সংগীত প্রকাশিত হয়।
মোস্তফা কামাল মাহ্দী প্রতিষ্ঠা করেছেন শাহীনা রব স্মৃতি পদক, দেশগ্রাম মিডিয়া সেন্টার পদক, দেশগ্রাম সাহিত্য সংসদ দেসাস পদক, দেশগ্রাম পদক, দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাব পদক।
মোস্তফা কামাল মাহ্দী বর্তমানে জাতীয় পত্রিকা দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক, দেশগ্রাম মিডিয়া সেন্টার এবং দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।