প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ২:১৪ পি.এম
দহন-এ দগ্ধ আমি

পরেশ চন্দ্র বর্মন
কতটা দহন শিখা বুকে নিয়ে আছি আমি
ক্ষত বিক্ষত হৃদয় আমার পুড়ে ছাই
দু’চোখে বেদনার নোনাজল, শ্রাবণের বারি ঝরে
দূরে বহুদূর স্বার্থের ভুবনে চলে গেছে আমায় ছেড়ে
নিঃসঙ্গ আমি কেবলি বেঁচে আছি স্মৃতি নিয়ে।
জীবনের বাঁকে নিঃসঙ্গতায় খুঁজি আমি তোমাকে
কত প্রেম কত মায়ার চাদর মুড়ি দিয়ে রেখেছি যতনে
রতনে ভূষণে সাজিয়ে রেখেছি নয়নের নীড়ে
শূন্যতার মাঝে পূর্ণতা আজ দিলো দহন-এ জ্বালা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।