1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

ভয়াল রহস্য: কয়রায় শিকলে বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার, জনমনে চাঞ্চল্য!

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় শিকলে বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে কয়রা নদীর চরে মজিদ সানা (৬২) নামের ওই বৃদ্ধের মরদেহটি এমন রহস্যজনক অবস্থায় পাওয়া যায় যে, তা এলাকার মানুষকে স্তম্ভিত করে তুলেছে। প্র

শ্ন উঠেছে, এটি আত্মহত্যা নাকি নৃশংস হত্যাকাণ্ড? প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদ আলী ব্রিজের কাছে আরিছা এন্টারপ্রাইজ নামক ইট-বালুর গোলার নিকটবর্তী কয়রা নদীর চরে ভাটার সময় লোহার শিকলের একটি মাথা তালাবদ্ধ অবস্থায় একটি পরিত্যক্ত বাঁশের সাঁকোর খুঁটিতে এবং অন্য মাথাটি মৃত মজিদ সানার গলায় আটকানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

এমন ভয়াল দৃশ্য দেখে দ্রুতই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কয়রা থানা পুলিশ,নৌপুলিশ পাইকগাছা জোন এবং পাইক কয়রা পুলিশের সার্কেল এএসপি মোঃ আরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। নিহত মজিদ সানা নারানপুর গ্রামের মনছের সানার ছেলে বলে জানা গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিহতের ছেলে সাইদ সানা জানান তার বাবা সোমবার রাত নয়টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সকালে খবর পেলাম আমার বাবার লাশ নদীর চরে পড়ে আছে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ভাষ্য অনুযায়ী, মজিদ সানা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এই পরিস্থিতিতেও তার পরিবার কাউকে দায়ী করছেন না বা কোনো অভিযোগও দায়ের করেননি, যা রহস্যকে আরও ঘনীভূত করছে। স্থানীয় থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান , অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রশ্ন উঠেছে, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি কি নিজে নিজে এমন নিখুঁতভাবে শিকল দিয়ে নিজেকে বেঁধে মৃত্যুর পথ বেছে নিতে পারেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্যের জট খুলবে এবং আসল সত্য বেরিয়ে আসবে – এমনটাই প্রত্যাশা করছেন কয়রাবাসী। এই অস্বাভাবিক মৃত্যু জনমনে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ঘটনার পেছনের কারণ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD