
গৌরনদী প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম।
বরিশালের গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস এবং মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান কলেজ মিলনায়তনে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডাঃ সাইদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ প্রতিনিধি ছিলেন গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, চন্দদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম।
উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, বক্তব্য রাখেন গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার এনায়েত, ডাঃ জনার্দন চ্যাটার্জি ডাঃ নাসির হোসেন, ডাঃ মনজুর মোরশেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।