1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

রাণীশংকৈল কৃষক পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : কৃষিই সম্মৃদ্ধি’ -এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়েন রাণীশংকৈল উপজেলায অনুষ্ঠিত হলো কৃষি অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩ টায় উপজেলা কৃষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি অধিদপ্তরের ‘পার্টনার প্রকল্প’ উপজেলা কৃষি অফিস।

কংগ্রেসে বক্তারা কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ, এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জাহাঙ্গীর আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষকদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, কৃষি সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি- কর্মকর্তা,কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।

এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে প্রযুক্তিনির্ভর কৃষি চর্চাকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD