
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করেছে।
এ সময় তার নিকট থেকে ১ টি নৌকা, অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। জানা গেছে গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জেলে হলেন কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামের মফিজুল ইসলাম (৪৫)। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার ।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।