প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ১১:২৪ পি.এম
পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-এ “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ এর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নেও এ প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে।
পরে প্রধান অতিথিসহ অতিথিরা কৃষি বিষয়ে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
কংগ্রেসে বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষি উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।