
মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক || পারিবারিক ভাবে ইসলাম ধর্ম অনুযায়ী কাজীর মাধ্যমে কবুল পড়িয়ে ফয়সাল হোসেন ও লাভলী খাতুন গত ০৪ জুন ২০২১ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর ভাড়া বাসায় দীর্ঘদিন সংসার করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সাভারের আশুলিয়ায় ফেলে রেখে গা-ঢাকা দিয়ে বাড়িতে এসে যোগাযোগ বন্ধ করে দেয় ফয়সাল হোসেন নামে এক যুবক।
নাটোরের নলডাঙ্গা উপজেলার মোঃ নজরুল ইসলামের এক মাত্র ছেছে ফয়সাল হোসেন (২৩) এর সাথে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মোঃ মোছা শেখ এর মেয়ে লাভলী খাতুন (২০) বিবাহ দেন দুই পরিবার। উভয় পরিবার আশুলিয়ার মুন্সিপাড়া এলাকায় ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করার পরে ফয়সালের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ৩ মাসের পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ফয়সাল। পালিয়ে যাওয়ার পরে ফয়সালের পরিবারের সাথে কোন ভাবেই কোন যোগাযোগ করতে পারছিলো না অন্তঃসত্ত্বা স্ত্রী লাভলী খাতুন।
লাভলী খাতুনের বাবা মোঃ মোছা শেখ বলেন, আমাদের থেকে যৌতুকের ১লক্ষ টাকা নিয়ে আমার অন্তঃসত্ত্বা মেয়েকে ফেলে রেখে গা-ঢাকা দিয়ে বাড়িতে যোগাযোগ বন্ধ করে দেয়। এবং দীর্ঘ ৩ বছর পরে ফয়সাল ও তার পরিবারের খবর পেয়ে যানতে পারি এখান থেকে পালিয়ে গিয়ে আবার বিয়ে করে ফয়সাল।
৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ছেলের সন্তানের পিতৃপরিচয়ের দাবি নিয়ে লাভলী বলেন, আমাকে ৩ মাসের অন্তঃসত্ত্বা রেখে পালিয়ে যায় আমার স্বামী ফয়সাল আমাকে কিছু না বলে ভাড়া বাসায় রেখে নাটোরের নলডাঙ্গা চলে আসে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। এখন আমি আমার এতিম সন্তানের পিতৃপরিচ চেয়ে তার স্বামীর বিচারের দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।