প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ৯:২৭ পি.এম
মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি ধান-চাল সংগ্রহে ভার্চুয়ালী সভায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য প্রধান অতিথি লুৎফুজ্জামান বাবর।
বোধবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মদন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বোরো ধান সংগ্রহের ভার্চুয়ালী সভায় উপস্থিত ছিলেন, মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম, মদন থানা ওসি তদন্ত অসীম কুমার দাস, কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হূমায়ূন কবীর, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম ধানের মান পরীক্ষা করে দেখান।
এবং চলতি বোরো সংগ্রহ মদন উপজেলার খাদ্য গুদামে মোট ১৯ শত ৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা।
গত ৩ মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।