
মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক || শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মাটির মসজিদ এলাকায় দিন দিন মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
সোমবার (২ জুন) আনুমানিক ৫টা ৩০মিনিটের সময়ে আশুলিয়ার গাজীরচট মাটির মসজিদ এলাকায় এঘটনা ঘটে।
মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মোঃ ওলি মিয়া (৪০) আজকের প্রতিদিনকে বলেন, আমার বাবাসার সামনে প্রতিদিন সন্ধ্যার পর পর বসে মাদক কারবারিদের আসর। আমি তাদেরকে আমার বাসার আসে পাশে মাদকের আড্ডা বসাতে নিশেধ করিরে আমার উপরে সন্ত্রাসী হমলা চালায় ব্যবসায়ীরা এবং মোবাইল ফোনে আমাকে আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে।
হামলাকারীরা হলেন, ১। মোঃ আতিক (২৫), ২। মোঃ তামিম (৩০), ৩। মোঃ তারেক (২৭) সহ অল্লাত নামা ৬/৭ জন কিশোরগাংদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিয়য়ে সন্ত্রাসীদের হমলা আহত ওলি মিয়ার স্ত্রী মোছাঃ মুক্তা বেগম আজকের প্রতিদিনকে বলেন, আমার স্বামী মাদক ব্যবসায় বাধা প্রদান করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ভাবে মারধর করেন এবং আমাদের সকলকে হত্যার হুমকি প্রধান করেন। তিনি আরো বলেন আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই এবং আমাদের জীবনের নিরাপত্তা চাই।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি তবে অভিযুক্ত কারীর বিরুদ্ধে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।