
মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক || আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।
ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (৪জুন) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। তার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এই আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশের মানুষের সার্বিক কল্যাণের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক এমপি দেওয়ান মো: সালাউদ্দিন আহমেদ বাবু এবং বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক -সাভার থানা বিএনপি। হাজী কাশেম, সাংগঠনিক সম্পাদক - আশুলিয়া থানা বিএনপি। তমিজ উদ্দিন, সভাপতি - ঢাকা জেলা উত্তর ছাত্রদল। আবুল হোসাইন মুন্সী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক -বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন মাসুদুর রহমান দেওয়ান, সি: যুগ্ন আহবায়ক - ঢাকা জেলা ওলামা দল।
এছাড়াও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপিসহ সাভার আশুলিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেত্রবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।