
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
ডিবি (উত্তর) পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ মে) রাত ৮টা ১৫ মিনিটে ধামরাই থানার সূয়াপুর এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
অভিযানে মো. আনোয়ার হোসেন ওরফে হানিফ (২৭), পিতা- আব্দুল হামিদ, গ্রাম- কুটিরচর, এবং মো. সাব্বির (২৫), পিতা- গোলাম মর্তুজা, গ্রাম- সূয়াপুর। তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
এদিকে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে ধামরাই থানার সুতিপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ। এ সময় এরশাদ (২২), পিতা- মৃত আনোয়ার, সাং- গোপাল কৃষ্ণপুর, সোহেল (৩০), পিতা- নূর ইসলাম, সাং- চৌরাপাড়া (কালামপুর), গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। পৃথক দুই অভিযানে মোট চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১১ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।