1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌর মেয়র হিসাবে উন্নয়নে জহিরের বিকল্প নাই এলাকাবাসী গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শ্রমিকদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি: অধ্যক্ষ গাউসুল আজম হাদী আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই

র‍্যাবের হাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টঃ নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহরণ মামলার আসামিসহ ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প।

অভিযানে অপহরণ মামলার আসামি মোঃ বাহাদুর ইসলাম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব -১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

গ্রেপ্তারকৃত মামলার আসামি, কিশোরগঞ্জ কটিয়াদি লক্ষিগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। র‍্যাব জানায়, গেলো ১৩ই জুন ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী তানজিনা আক্তার নিপাকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ মেইন রোড থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগী মোঃ ইসলাম (১৯) বিরুদ্ধে ।

ঘটনার পর ভিকটিমের পরিবার মামলা দায়ের করলে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৭ই জুন ২০২৫ তারিখে রাত ২টা ৩০ মিনিটে র‍্যাব-১১ একটি দল মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে কিশোরী তানজিনাকে উদ্ধার করা হয়। এ সময় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার ও মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আসামীদের বিশ্বম্ভরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD