প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ৯:৫০ পি.এম
পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে শুনানি শেষে একজনকে ৩ মাস এবং অপর দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন—
১। সাদিকুল ইসলামের ছেলে সুমন ইসলাম (২৯), নতুন বাজার — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
২। মৃত আব্বাস আলীর ছেলে নুর আলম (৫৮) — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
৩। শাহাবুদ্দিন সরকারের ছেলে শাহিনুর ইসলাম (৪৫) — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।