প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ১০:০৮ পি.এম
মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে হাওড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক কৃষক নিহত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান হাওরে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (এরশাদ) তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহী নেওয়াজ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে আকাশ অবস্থা খারাপ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয় হাওড় থেকে গরু আনতে গিয়েছিল কৃষক আমিনুল ইসলাম (এরশাদ)
হাওড়া থেকে গরু নিয়ে বাড়ির সামনে আসা মাত্রই হঠাৎ বজ্রপাত হলে কৃষক আমিরুল ইসলাম এরশাদ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ সংবাদ শুনে মদন উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ নাদির হোসেন শামীম নিহতের বাড়িতে গিয়ে শোক সম্ভ্রান্ত পরিবারের পাশে দাঁড়ান। নিহতের পরিবারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।