1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :

গাজীপুর আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার আসামী হিসেবে সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে । আজ রবিবার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ এ হাজির করা হয় তাদের।

পরে আদালতের বিচারক ওমর হায়দার, তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন।

এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনিসুল হক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, সকালে তাদেরকে কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের সকাল দশটায় বিচারকের কাছে হাজির করা হলে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আদালতের শুনানি শেষে আসামিদেরকে পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD