1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালের উন্নয়নে নতুন অধ্যায়: আয়মান রাহাতের বহুমুখী উদ্যোগ শনিবার সকালে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দল বলতে কিছু নেই, এটা তারেক সাহেবের দল: রুমিন ফারহানা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রেফাত আহমেদ আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’ জামায়াতের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের জয়ের পরদিনই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩জনের জামানত বাজেয়াপ্ত মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে বিএনপি ৪টি, জামায়াত ১টি আসনে বিজয়

বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়ার সময় আনিসুর রহমান আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়ার সময় রংপুর জেলার তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ । রবিবার (২২ শে জুন) সন্ধ্যা ৬টা সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

আনিসুর রহমান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার একার চালী গ্রামের মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সন্ধ্যার সময়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দিলে আনিসুর রহমান। এর পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তার বিরুদ্ধে তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশন এ খবর ছিল, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সন্ধ্যা ৬টার সময় বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. রাসেল মিয়া বলেন, বেনাপোল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, সেই মোতাবেক তাকে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানাগেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD